অভিষেকের বাসভবনে রাঘব, বাংলার তিন বিজেপি সাংসদ কি তৃণমূলের পথে!

এই বাংলা 24:- অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন অখিলেশ যাদবের বাসভবনে গিয়েছিলেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এলেন আপ সাংসদ রাজীব চাড্ডা। এদিকে অভিষেক দাবি করেছেন যে রাজ্য বিজেপির তিনজন সাংসদ তার সাথে যোগাযোগ রাখছেন। এদিকে সূত্রের খবর, অভিষেকের দাবি অনুযায়ী বাংলায় তিন বিজেপি সাংসদ ছাড়াও ওদিকে মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যেও বদলাতে পারে সমীকরণ। জানা গিয়েছে, একনাথ শিন্ডে শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে। ওদিকে আজ বিকেলেই শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সবমিলিয়ে ‘খেলা’ ঘোরার ইঙ্গিত রয়েছে সবদিকেই! উল্লেখ্য, এদিন সকালেই অখিলেশের বাড়িতে যান অভিষেক। সঙ্গে ছিলেন ডেরেক ও’ ব্রায়েনও। নিজে বেরিয়ে এসে তাঁদেরকে স্বাগত জানান সপা প্রধান। নিয়ে যান বাড়ির ভিতর। তারপর বৈঠক সারেন দুই নেতা।
উল্লেখ্য অভিষেকের সাথে বৈঠকের আগে রাঘব চাড্ডার সাথে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দেখা করেন।পরে রাঘব চাড্ডা আপ নেতা সঞ্জয় সিং কে নিয়ে যান অভিষেকের বাড়িতে।
