পুরাতনদের প্রতি ভরসা মোদি,চাপে মাথা নোয়ালেন না

এই বাংলা 24:- রবিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে।তাকে ছাড়া আরো ৭১ জন শপথ নেন।তার মধ্যে ৫জন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও ৩০ জন রাষ্ট্রমন্ত্রী।তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। তেলেগু দেশম পার্টি ও জনতা দল(ইউনাইটেড) যতই দড়ি টানাটানি করুক,যতই দর কষুক, তবুও নরেন্দ্র মোদি পুরাতন সহকর্মী দের প্রতি আস্থা রাখলেন।বলতে গেলে মন্ত্রীসভার কোর গ্রুপে নিজের বিজেপি সহকর্মীদের জায়গা দিলেন।উনি বুঝিয়ে দিলেন শরিকদের কাছে মাথা নত করবেন না।প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এবারও দায়িত্বে এলেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রক থাকল অমিত শাহ’র হাতেই, অর্থ পেলেন নির্মলা সীতারমণ। আগের মন্ত্রিসভার মতো এই মন্ত্রীসভাতেও সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেলেন নীতিন গডকড়ি। বিদেশমন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর। রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণবের হাতেই। বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হয়েছেন যোগাযোগ ও উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী। কিরেন রিজেজু হয়েছেন সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ড. মনসুখ মান্ডব্য হয়েছেন শ্রম, কর্মসংস্থান, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী, চিরাগ পাসোয়ান হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী। উল্লেখ্য এবারে জেপি নাড্ডাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী। এদিকে শান্তনু হলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং অন্যদিকে সুকান্তের হাতে এসেছে দুটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এই দুই দপ্তর হল উত্তর-পূর্ব উন্নয়ন ও শিক্ষা দপ্তর।
