জাতীয়রাজনীতি

নরেন্দ্র মোদির কালঘাম ছোটাতে সংসদীয় আসরে প্রিয়াঙ্কা

এই বাংলা 24:- জল্পনা কল্পনা বহুদিন ধরে ছিল। কংগ্রেস কর্মীদের মনে মধ্যে বহুদিন ধরে এই আশা ছিল,কারণ তার মধ্যে কংগ্রেস বা অকংগ্রেস ঠাকুমা ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান।তার চলনে বলনে সম্পূর্ণ ইন্দিরা গান্ধীর ছায়া।মার্জিত, রুচিশীল,বাগ্মী, কিন্তু লড়াকু।তবে এতদিন তিনি সংসদীয় রাজনীতিতে আসতে চাননি। কিন্তু এবারে তাকে আসতে হচ্ছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, হ্যাঁ তিনি প্রিয়াঙ্কা গান্ধী।কারণ তার দাদা রাহুল গান্ধী,এবারে নির্বাচনে লড়েছেন দুটি কেন্দ্রে,এই দুটি কেন্দ্রে উনি জিতেছেন। সংসদীয় নিয়ম অনুসারে যেকোনো একটি কেন্দ্র রাখতে পারবেন। রাহুল গান্ধী ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি রায়বেরিলি রাখবেন।কারণ এই কেন্দ্র থেকে তার ঠাকুমা ইন্দিরা গান্ধী লড়তেন, পরবর্তীতে তার মা সোনিয়া গান্ধী লড়েছেন। বর্তমানে সোনিয়া গান্ধীর শারীরিক প্রতিবন্ধকতায় তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন।ফলে এই কেন্দ্রে এবার রাহুল গান্ধী লড়েছেন, জিতেছেন।আর জিতেছেন তার গতবারের কেন্দ্র ওয়ানাড। রাহুলের বক্তব্য,‘এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়ানাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন।  রায়বরেলি এবং ওয়ানাড মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়ানাড ছাড়ছি। প্রিয়ঙ্কা লড়বেন ওয়ানাড থেকে’।

এবারে এনডিএ সরকারের মুখ নরেন্দ্র মোদির কালঘাম ছোটাতে সংসদীয় মঞ্চে প্রবেশ করতে চলেছেন বাগ্মী প্রিয়াঙ্কা।

চিত্র সৌজন্য :-উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *