জাতীয়রাজনীতি

মোদির দেওয়া স্লোগান লিখতে গিয়ে নাকানিচোবানি কেন্দ্রীয় মন্ত্রীর

এই বাংলা 24:- মধ্যপ্রদেশের ব্রহ্মকুণ্ডির একটি স্কুলে ‘স্কুল চলো অভিযান’-এর অধীনে একটিঅনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।সেখানেই সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে যান মন্ত্রী। কিন্তু স্লোগান লিখতে গিয়ে মন্ত্রী নাকানিচোবানি খেয়ে যান। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর বদলে মন্ত্রী লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’

মন্ত্রীকে দেখে রীতিমত অস্বস্তিতে পড়ে যান ওই অনুষ্ঠানে উপস্থিত বাকিরা।অনেকের মুখেই হাসি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *