কোলাজ ১৯ চিত্র প্রদর্শনী

এই বাংলা 24:-গত মঙ্গলবার ষ্টার থিয়েটারের নটী বিনোদিনী প্রেক্ষাগৃহে “কোলাজ ১৯” তরফ থেকে এক মনোজ্ঞ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হলো।



অনুষ্ঠানে উদ্বোধন করেন বর্ষীয়ান চিত্রশিল্পী তাপস কোণার। অন্যান্যদের মধ্যে উপস্থিত রাজ্যের নগরোন্নয়ন ও পৌর সংক্রান্ত দপ্তরের বরিষ্ঠ বিশেষ সচিব তৎসহ কলকাতা উন্নয়ন পর্ষদের সচিব নন্দিনী ঘোষ এবং ললিত কলা কেন্দ্রের আঞ্চলিক সম্পাদক প্রমোদ বড়ুয়া।


অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পীর সমাহারে মনোজ্ঞ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে সংস্থার তরফে থেকে কৌশিক পাল জানান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তারা প্রত্যেকেই এই ধরনের বৃহৎ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।


এদিনের অনুষ্ঠানের উদ্বোধন প্রদীপ প্রজ্জ্বলনের সাথে সাথে নন্দিনী ঘোষের আহ্বানে চাড়া গাছে জল দিয়ে পরিবেশ বান্ধব ও পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে গল্প মীরের ঠেকের অগ্নিভ দেবের সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরভ সিংহ।



সম্পূর্ণ তত্বাবধানে ছিলেন তরুণ দেব এবং রণিতা দেব মুখোপাধ্যায়।এই চিত্র প্রদর্শনী আগামী সোমবার ২৪জুন অবধি চলবে।
