কলকাতাজেলারাজনীতিরাজ্য

অগ্নিমিত্রার করা মানহানি মামলায় জামিন কুনাল ঘোষের

এই বাংলা 24:- বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানি মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। লোকসভা ভোট চলাকালীন এক টিভি শো তে কিছু কথোপকথনের ভিত্তিতে এই মামলা রুজু করা হয় আলিপুর আদালতে।সেই মর্মে সেই মামলায় আজ জামিন পান কুনাল ঘোষ।

কি হয়েছিল সেই কথোপকথন?টিভি শো তে অগ্নিমিত্রা বলেছিলেন, ‘তৃণমূল নেতাদের অধিকাংশই  দুর্নীতিগ্রস্ত।’ তর্ক বিতর্কের মাঝে কুণাল বলেছিলেন, “আপনারাও তো শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন। টিভিতে তো তাঁকেও কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। আপনারা সেটা দেখতে পান না। নির্লজ্জ, বেহায়া।”

এই নির্লজ্জ,বেহায়া শব্দটির ওপর ভিত্তি করে এই মানহানি মামলা করা হয়, বিশেষ করে অগ্নিমিত্রার বক্তব্য যে তিনি মহিলা,তাকে অপমান করা হয়েছে। কুনাল ঘোষের আইনজীবী জানান,যে কোনো মহিলাকে কুনাল এ ধরনের কথা বলেননি,এটা সামগ্রিক ভাবে বলেছেন, ব্যক্তিবিশেষ কোনো মহিলা কে নয়।

চিত্র:-কুনাল ঘোষের ফেসবুক পেজ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *