প্রিয়াঙ্কার হয়ে প্রচারে মমতা

এই বাংলা 24:- একেই বলে রাজনীতির শেষ বলে কিছু নেই।আজ থেকে ২৭ বছর আগে যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক ত্যাগ করেছিল।সেই কংগ্রেস আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন।বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলে হাত রাখতে চায় কেন্দ্রীয় কংগ্রেস।এর আগে কংগ্রেসের সাথে জোট হয়েছিল, কিন্তু সে জোট বেশিদিন টেকেনি রাজ্য কংগ্রেসের কিছু নেতার জন্য বলে অভিযোগ। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় কংগ্রেস রাজ্য কংগ্রেসের প্রতি বিরক্ত তা বারে বারে বুঝিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এমনও বলেছেন যার পোষাবে না, সে যেনো বেরিয়ে যায়।আসলে তারা এটা বুঝিয়ে দিচ্ছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে চান।সেই মর্মে বৃহস্পতিবার পি চিদম্বরম নবান্নে এসে বৈঠক তাৎপর্যপূর্ণ।এর সাথে সাথেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা অধীর রঞ্জন চৌধুরী।সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কে চটিয়ে কোনো কাজ করতে চান না কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এই জিনিসটা যখন সম্পূর্ণ পাকা হচ্ছে,তখন জানা গেছে রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাড আসনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবারে এই উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মতো পি চিদম্বরম কে আশ্বস্ত করেছেন বলে সূত্রের খবর।
