বিধায়ক গৌতম চৌধুরীর রথযাত্রা

এই বাংলা 24 :-প্রতি বছরের ন্যায়ে এবছরেও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এবছরের রথযাত্রা চোখে পড়ার মতো ছিল।উল্লেখ্য বিধায়ক গৌতম চৌধুরী একনিষ্ঠ জগন্নাথ দেবের ভক্ত।তার দ্বারা প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মন্দির উত্তর হাওড়ায় অন্যতম দর্শনীয় স্থান, যেখানে জগন্নাথ দেব নিত্য সেবা পান।
এই রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন হাওড়া সদর কেন্দ্রের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিশ্বতানের শিল্পীরা সহ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সংযুক্তা দে।

