বারোয়ারী তলার রথের চাকা থামলো সালকিয়া ধর্মতলায়

এই বাংলা 24:- উত্তর হাওড়ার বুকে সালকিয়া বারোয়ারী তলা একটি নাম।হাওড়া জেলার প্রথম বারোয়ারী দুর্গোৎসব এখানে শুরু হয়।প্রায় ১৫০ বছর বয়স। ঐতিহাসিক হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইতে তথ্য পাওয়া যায়।এই বারোয়ারী তলায় বনেদি পরিবারের মতো সারা বছর কাঠামো রাখা থাকে,রীতিমতো ঠাকুর দালান তৈরী হয়ে আছে।এই ঠাকুর দালানে নিত্য মায়ের পুজোর সাথে, প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর পুজো হয়ে থাকে। এখানে নিত্য সেবা নেন জগবন্ধু।
প্রতিবছরের মতো এবছরেও রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব। সমাজসেবী শমিত ঘোষের নেতৃত্বে এখানে প্রতিবছরের মতো রথযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও নাম সংকীর্তনের মাধ্যমে রথের চাকা ঘুরতে থাকে।
উল্লেখ্য এই রথযাত্রার এক পরম্পরা আছে, এখানে এই রথ থামে সালকিয়া ধর্মতলায় অবস্থিত প্রম হাই স্কুলের কর্ণধার শ্যাম মালহোত্রার বাড়িতে এসে নগর পরিক্রমা করে।শ্যাম মালহোত্রার বাড়ি আগামী সাতদিন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে বিরাজমান হয়ে জগন্নাথ দেব নিত্য সেবা নেবেন।পরবর্তীতে এই উপলক্ষে বারোয়ারী তলায় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়,যা প্রতিবছর নিষ্ঠার সঙ্গে পালিত হয়।
রথযাত্রায় আজকে এলাকার মানুষের সাথে সাথে উত্তর হাওড়া শিল্পী সংস্থা পা মেলান।
