বিহার থেকে বিহার থেকে গ্রেফতার হল ডোমজুড় ডাকাতি কান্ডে জড়িত পাঁচ দুষ্কৃতী….


এই বাংলা 24:-একের পর এক সোনার দোকানে ডাকাতি! আসানসোলের পর গত ১১জুন ডোমজুড়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দিনে-দুপুরে প্রায় কোটি টাকার সোনার গয়না ডাকাতির ঘটনা ঘটে, অভিযোগ জানানো হয় ডোমজুড় থানাতে। এর পরেই, ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের দক্ষ গোয়েন্দা টিম শুরু করে তদন্ত। সিসিটিভি ও বিভিন্ন টেকনিক্যাল ইনপুট কে কাজে লাগিয়ে, তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের ব্যবহার করা দু’টি মোটরবাইক হুগলির জনাই রোড থেকে উদ্ধার করা হয়। এর পর, ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে হাওড়া সিটি পুলিশের দক্ষ গোয়েন্দা টিম এর তদন্তকারী অফিসার সহ গোয়েন্দা বিভাগের একটি দল পৌঁছায় বিহারে। সেখানে বিহারের এসটিএফ এর হাতে ধৃত রবীন্দ্র সহানি (ডোমজুড়ের ডাকাতির ঘটনায় জড়িত) নামক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিকাশ ঝাঁ, অলোক পাঠক, মনিয়া এবং আশাদেবী নামে এক মহিলার এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা জানতে পারা গেছে। প্রত্যেকেই ভিন্রাজ্যের বাসিন্দা। এরপর অভিযান চালিয়ে অলোক পাঠক ও আশাদেবী এই দুজনকে গ্রেফতার করা হয় ও ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। এই ডাকাতির সাথে যুক্ত বাকি দুষ্কৃতীদের হাওড়ায় নিয়ে আসার ব্যবস্থা করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।#হাওড়া_সিটি_পুলিশ#অপরাধের_বিরুদ্ধে_সর্বদা
