জেলারাজনীতিরাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা থেকে মাষ্টার স্ট্রোক,জিতেই রেকর্ড গড়লেন মধুপর্ণা সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে

এই বাংলা 24:-বাগদা বিধানসভা আসনে দু’বার জিতেছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার জেতে ২০০৬ সালে দুলাল ভড়,দ্বিতীয়বার জয়ী হয় ২০১১ সালে প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস, তারপর আর এই কেন্দ্রে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস।২০১৬ সালে কংগ্রেস ও ২০২১ সালে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে। অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ ১৩বছর পর আবার এই কেন্দ্রে ফুটল ঘাসফুল।

জয়ী হলেন ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর।সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও এই আসন থেকে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।মধুপর্ণার এই জয়,দাদা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কে রীতিমত চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিল বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় প্রাণীবিদ্যা তে স্নাতক ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা কে প্রার্থী করে মাষ্টার স্ট্রোক দিয়েছেন।মধুপর্ণা বিধায়ক হয়েই নিজের নাম ইতিহাসে তুললেন, মাত্র ২৫ বছরে বিধায়ক হলেন।নিয়ম অনুযায়ী বিধায়ক পদে প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স ২৫ হতে হবে।সেই সুবাদে সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মধুপর্ণা ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *