ক্যান্সারের সাথে লড়ছেন প্রাক্তন বাম মন্ত্রী,পাশে পেলেন মানবিক মুখ্যমন্ত্রী কে

এই বাংলা 24:- মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু বিপুল ব্যয় পরিবারের অবস্থা খুবই সঙ্গীন। এমতাবস্থায় পাশে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।দুই পক্ষ দুই মেরু, কিন্তু মানবিক দৃষ্টিকোণে বরাবরই মুখ্যমন্ত্রী এগিয়ে।এর আগে তার বিরোধীদের নানাভাবে সহযোগিতা করেছেন।৩৪ বছরের বাম শাসনকাল থাকাকালীন প্রায় আড়াই দশক ধরে তিনি মন্ত্রিত্ব সামলেছেন। সেই ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কারা এবং সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চৌধুরী। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে দেখতে গেলে তিনি এবং তাঁর দল সম্পূর্ণভাবেই মমতা এবং তৃণমূল দলের বিপরীতে। কার্যত, ভিন্ন মেরুর বাসিন্দা তারা।প্রাক্তন বাম মন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, আবার তৃণমূল নেত্রীর মানবিক মুখ দেখল রাজ্যবাসী।সোমবার, রাতে মুখ্যমন্ত্রীর কাছে সেই খবর পৌঁছয়। আর মঙ্গলবার, সকাল থেকেই এই বিষয়ে সক্রিয় হন মুখ্যমন্ত্রী নিজে। প্রথমে তিনি এসএসকেএম-এর সুপারকে বলেন, প্রাক্তন মন্ত্রীকে যেন দ্রুত ঐ বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে সোজা এসএসকেএমে ভর্তি করানো হয়। সেইমতোই এসএসকেএম-এর সুপার যোগাযোগ করেন সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারপর সেই হাসপাতালের তরফ থেকে যোগাযোগ করা হয় বিশ্বনাথবাবুর দলীয় সহকর্মীদের সঙ্গে।বলা হয়, মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টি নিয়ে নিজে উদ্যোগী হয়েছেন। তারা যেন সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেন।
