জাতীয়রাজনীতি

এবার হয়তো হাফ প্যান্ট পরিধান করে অফিসে আসা যাবে,কারণ জানেন? কেন্দ্রীয় সরকার তুলে দিলেন নিষেধাজ্ঞা

এই বাংলা 24:-১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে হত্যা করার পর সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস-এর কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সদ্ব্যবহার বজায় রাখার আশ্বাস দেওয়ায় সেই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়েছিল।

পরবর্তীতে ১৯৬৬ সালে ৩০ নভেম্বর সরকারি কর্মচারীদের আরএসএস-এর কর্মসূচিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে ১৯৮০ সালে সাময়িক এই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়েছিল কিন্তু পরে ইন্দিরা গান্ধী পুনরায় ১৯৮০ সালে সরকারে এলে আবার নিষেধাজ্ঞা লাগু করেন।তারপরে আর কোনো সরকার এমনকি বাজপেয়ী সরকার এই নিষেধাজ্ঞা তোলেননি।এখন কেন্দ্রীয় সরকার সেই প্রতিবন্ধকতা তুলে নিল।

কি ছিল নিষেধাজ্ঞায়?সরকারি চাকরি করলে আর‌এস‌এস করতে পারবেনা, এমনকি সরাসরি আর‌এস‌এস এর সাথে মিটিং করা কিংবা মিটিং এ অংশগ্রহণ করাতে নিষেধাজ্ঞা ছিল।তবে বর্তমান এনডিএ সরকার এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ ভাবে তুলে দিলো। এবার হয়তো অনেকেই আর‌এস‌এস এর ড্রেস কোড হাফ প্যান্ট পরিধান করে অফিসে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *