একে সুকান্ত অনন্ত রক্ষে নেই, নিশিকান্ত দোসর

এই বাংলা 24:-উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।কোচবিহার পৃথক রাজ্য হোক দাবি আরেক বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, এদিকে আজ সংসদে বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করো হোক দাবি তুললেন ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
লোকসভায় তিনি বলেন, “ভারতে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে আসছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের তাড়িয়ে দিচ্ছে।সেই মুসলমানরা ঝাড়খণ্ডে এসে আমাদের লোকদের তাড়িয়ে দিচ্ছে।এর ফলে গ্রামের পর গ্রাম ছেড়ে হিন্দুরা চলে যাচ্ছে।সাঁওতাল আদিবাসীদের জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে।”
সাঁওতাল পরগনায় এই হিন্দুদের রক্ষা করতে বিহার ও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়তে হবে বলে দাবি করে তিনি বলেন, “বাংলার মুর্শিদাবাদ, মালদা থেকে লোকেরা এসে ঝাড়খণ্ডের হিন্দুদের উপর অত্যাচার করছে।ঝাড়খণ্ড পুলিশ কিছুই করতে পারছে না।এই পরিস্থিতিতে বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করো হোক।”
