পূর্ব রেলওয়ের দেদার চলছে বৃক্ষ ছেদন,এই বাংলা 24 সরাসরি প্রশ্ন ছুঁড়ছে কর্তৃপক্ষ কে,জবাব দিন

এই বাংলা 24:- পূর্ব রেলওয়ের তরফ থেকে বিভিন্ন রেল ষ্টেশনে গজিয়ে ওঠা গাছ কেটে ফেলা হচ্ছে।যেমন রিষড়া,গুড়াপ, হাওড়া ডিভিশনের বেশ কয়েক জায়গায়। তাদের বক্তব্য ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটে,ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙ্গে যাত্রীরা আহত না হয়,তাই এই সিদ্ধান্ত। এদিকে পরিবেশ বন্ধু রা পথে নেমে পড়েছে,কেনো না বাস্তুতন্ত্রের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। এবিষয়ে ব্যাখা দিতে গিয়ে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “পরিবেশ সংরক্ষণের সমতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। রেলওয়ে কর্তৃপক্ষ সর্বদা যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার দিকে নজর রেখে কাজ করে এবং এই কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই পূর্ব রেলের মূল লক্ষ্য। তবে, ওই গাছ গুলিতে বসবাসকারী পাখিদের যদি কোনও অসুবিধা হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এখন আমাদের অর্থাৎ এই বাংলা 24 এর প্রশ্ন-
১/একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হয়,সেই মর্মে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সেক্ষেত্রে আপনারা কি বন আইন মেনে কাজ করেছেন?
২/কৌশিক বাবু বলেছেন যে “গাছ গুলিতে বসবাসকারী পাখিদের যদি কোনও অসুবিধা হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত” এখন প্রশ্ন কেউ আপনাদের এরকম বেঘর করে দুঃখ প্রকাশ করেন, সেক্ষেত্রে আপনাদের মতামত কি? ওপরের ছবিগুলো দেখুন যদি একটু বিবেক জাগে।
চিত্র:-রিষড়া ষ্টেশন, সোশ্যাল মিডিয়া থেকে
