কলকাতাবিনোদনরাজ্য

কাউকেই ব্যান করতে পারবে না ফেডারেশন:-মুখ্যমন্ত্রী

এই বাংলা 24:- বেশ কয়েকদিন ধরে টলি পাড়ায় অচলাবস্থা চলছিল।সেই অবস্থা কাটাতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্নে বৈঠক করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের সাথে, এদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আজ বুধবার থেকেই শুটিং শুরু করবেন পরিচালকরা। এসভিএফের যে ছবির পরিচালনা ঘিরে সমস্যা তৈরি হয়, সেই ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ই থাকবেন। ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে প্রথমদিন থেকেই পরিবর্তন আনার ডাক দিয়েছিলেন পরিচালকরা। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেডারেশনের নিয়মকানুন বদলের জন্য একটা রিভিউ কমিটি তৈরি করা হবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে জানান যে আজকের পর থেকে আর কাউকেই ব্যান করতে পারবে না ফেডারেশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *