কলকাতারাজনীতিরাজ্য

অভিষেকের বিশেষ উক্তি,”শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না”,কি নিগুঢ় তত্ব লুকিয়ে,বিশ্লেষণে সৌরভ সিংহ

সৌরভ সিংহ,এই বাংলা 24:- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২ তম রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এক বিখ্যাত উক্তি “A smooth sea never made a skilled sailor.” এই উক্তি অনেক গুলো সেরা উক্তির মধ্যে অন্যতম। কারণ যখন সমুদ্র শান্ত থাকে তখন আপনার জীবনের সবকিছু দুর্দান্ত চলছে।
আপনি ভাল গ্রেড পাচ্ছেন, আপনি কর্মক্ষেত্রে বাহবা পাচ্ছেন, আপনি পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন, এবং জীবন কেবল দুর্দান্ত মনে হচ্ছে।
যখন জিনিসগুলি দুর্দান্ত চলছে তার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই।

এখন, দৃশ্যকল্পের অন্য দিকে তাকান।
আপনি সমুদ্রের বাইরে আছেন এবং একটি ঝড় আসছে, বাতাস বড় বড় ঢেউ তৈরি করছে, নৌকার উপর জল ছড়িয়ে পড়ছে যাতে নৌকায় দেখা বা চলাফেরা করা কঠিন হয়ে পড়ে।
আকাশ অন্ধকার হয়ে আসছে এবং সামনের বাধাগুলো দেখা কঠিন হয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি আসে!
এখন সঠিক দিকটি দেখা বা উপলব্ধি করা আরও কঠিন।তখন আপনি আপনার দিশা হারিয়ে ফেলেছেন।আপনি যদি একজন নতুন নাবিক হন তবে পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শিখতে আপনাকে বাধ্য করা হবে এবং আপনি যদি একজন পাকা নাবিক হন তবে অতীতের ঝড়ের দক্ষতা এবং অভিজ্ঞতা সাহায্য করবে।
আমরা এটিকে আমাদের জীবনের একটি বিন্দু হিসাবে দেখতে পারি যেখানে জীবন এতটা ভাল যাচ্ছে না।
আমাদের জীবনে এমন কিছু বা জিনিস ঘটছে যা আমাদের দক্ষতা পরীক্ষা মাধ্যমে সামাল দিতে হবে এবং আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

ঠিক এই উক্তি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,”শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না”।

অভিষেক যে তত্ব দিয়েছেন তার মধ্যে অনেক নিগুঢ় বার্তা আছে।কি সেই বার্তা?২০১৯ সাল রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রায় মুখ থুবড়ে পড়েছিল,কার্যত অনেকেই ভেবে নিয়েছিলেন যে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু ২০২১ এর একটু আগে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ হাল ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় এলাকায় সংগঠনকে শক্ত করার প্রচেষ্টা করেন,সেই নিরিখে তিনি বলতে পেরেছিলেন ২০২১ এর সময় যে তৃণমূল কংগ্রেস ২০০ বেশি আসন পাবে। এতটাই দৃঢ়তা ছিল তার রাজনৈতিক চিন্তা ধারায়।সেই একই দৃঢ়তা ছিল ২০২৪ লোকসভা নির্বাচনে, সেখানেও বলেছিলেন ২২ তার বেশি আসন পাবে।হলো তাই,২৯ টি আসনে জিতলো তৃণমূল কংগ্রেস। অনেকেই আনন্দ করছেন, কিন্তু অভিষেক কঠিন।কারণ ২০২১ বিধানসভায় যেখানে বিজেপি পেয়েছিল ৭৭, সেখানে লোকসভা নিরিখে বিধানসভা ভিত্তিক সেই ফল দাঁড়াচ্ছে প্রায় ১২০ কাছে।এটাই অভিষেক কে ভাবিয়েছে। সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন,তাই একুশে জুলাই সরাসরি বলেছিলেন এখন থেকে ২০২৬ এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি এও বলেছিলেন যে তিনি মাসের মধ্যে যেখানে পারফরম্যান্স খারাপ সে সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, সভাধিপতি,ব্লক সভাপতি,অঞ্চল সভাপতি প্রমুখ তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ বা পারফরম্যান্স খারাপ থাকবে,তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।সেই মর্মে তদন্ত হচ্ছে, আগামী ১০ আগস্ট সব পদাধিকারী দের নিয়ে বৈঠক ডেকেছেন,তার জন্য সকলের কাছে চিঠি পৌঁছে গেছে।এখন দেখার তদন্তে রিপোর্ট কি বলে,আর কার কার কপালে দুঃখ আছে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *