জেলারাজ্য

গড়েরঘাটের সাঁকো ভেসে গেলো নদীতে জল বাড়ার ফলে

এই বাংলা 24:-গড়েরঘাটের সাঁকো আজকে ভেসে গেলো নদীতে জল বাড়ার ফলে এবং পানার চাপে, দীর্ঘ কয়েকমাস টালবাহানার পর তৈরি হয়েছিল অস্থায়ী বাঁশের সাঁকো , যেটি খানাকুলবাসী এবং ঘাটাল বাসীর সুবিধা হতো এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ রাস্তা হিসাবে পরিচিতি হয়ে উঠেছিল , বাইক সাইকেল সাধারণ মানুষ হেঁটে যেতো, সেই সঙ্গে ইমার্জেন্সি গাড়ি যাতায়াত করতো, এত পরিশ্রম করেও ঘাট মালিক বাঁচাতে পারলো না তার ঘাট টি, যে ঘাট দিয়ে নিত্যদিনের অসংখ্য মানুষ যাতায়াত করতো, সাঁকোর এক প্রান্ত জগৎপুর গ্রাম পঞ্চায়েত ঠেকেছে, আরেক প্রান্ত ঘাটাল বিধানসভায় ঠেকেছে । আবার চালু হলো নৌকা পরিষেবা, তবে খানাকুলের মানুষ তাকিয়ে আছে কবে পাকা কংক্রিটের ব্রিজ চালু হবে, অন্তত অস্থায়ী সেতু করে দিলেও দুই জেলার মানুষের সংযোগ থাকবে সাঁকোর মাধ্যমে । দ্রুত কি আবার সাঁকো পরিষেবা মানুষ পাবে, তারই অপেক্ষায় দুই জেলার ঘাটাল এবং খানাকুল বাসী অপেক্ষায় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *