জাতীয়রাজনীতিরাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের বি*রুদ্ধে একাধিক ধা*রায় মা*মলা দায়ের

এই বাংলা 24:-সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি দিল্লি পুলিশ কমিশনারকেও চিঠি পাঠিয়েছেন তিনি। তবে তিনি এখানেই ক্ষান্ত হননি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও অভিযোগের কপি পাঠিয়েছেন জিন্দাল।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য উস্কানিমূলক বলে তাঁর দাবি।প্রসঙ্গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন,‘বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি সব জ্বলবে’।তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *