ন্যায় বিচারের নামে দেশের প্রধান বিচারপতি কে অপ*মান সিপিআইএম ও বিজেপির

এই বাংলা 24:- আরজি করের জন্য ন্যায় বিচারের দাবীতে বহু মানুষ রাস্তায় নেমেছেন। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে। কিন্তু এর মধ্যে কিছু মানুষ রাজনৈতিক অভিসন্ধি তে,মাঠে নেমে পড়েছেন। বিশেষতঃ সিপিআইএম ও বিজেপি।বলতে গেলে রাম বাম জোট।আরজি করের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দেশের প্রধান বিচারপতি ড: ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের শারীরিক প্রতিবন্ধকতার জন্য তিনি শুনানি করছেন না।দিন পিছিয়ে সোমবার করেছেন।এই মর্মে সিপিআইএম ও বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। সিপিআইএমের প্রাক্তন বিধায়ক কণিকা গাঙ্গুলি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সখ্যতা আছে বলেই,মামলার দিন পিছানো।

ঠিক একই ধরনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা মুখপাত্র কেয়া ঘোষ,তিনিও কণিকা গাঙ্গুলির মতো ইঙ্গিত করেছেন।

এধরনের ছবি পোস্ট ও মন্তব্য বিচার ব্যবস্থা কে কালিমালিপ্ত করা।
