রাধা বাজার স্ট্রিট এবং ওল্ড চায়না বাজার স্ট্রিটে কলকাতা পুলিশের অ**ভিযান

এই বাংলা 24:-ইআইআরপি ইন্ডিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ, কলকাতার রাধা বাজার স্ট্রিট এবং ওল্ড চায়না বাজার স্ট্রিটে সঞ্জয় তিওয়ারি নামে এক ব্যক্তির দুটি জায়গায় অভিযান চালায়।

কলকাতার যুগ্ম নগরপাল এমফোর্সমেন্ট ব্রাঞ্চ অরিন্দম সরকারের নির্দেশে,এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক জয়ন্ত ঘোষ এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানার স্থানীয় পুলিশ অফিসাররা ইআইপিআর টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে এবং প্যাক করা টোনার অন্যান্য নকল ক্যানন পণ্য, নকল প্যাকিং উপকরণ এবং যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে।অভিযুক্তের নাম সঞ্জয় তিওয়ারি – বয়স ৪২ বছর। পুলিশ এফআইআর নম্বর ২০৮ এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬১(২), এবং ৩১৮(৪) এবং কপিরাইট আইন ১৯৫৭ এর ধারা ৬৩/৬৫ এর অধীনে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।
