জেলাজেলাসাহিত্য সংস্কৃতিহাওড়া

অভিনব এক রক্তদান কর্মসূচি পালন করলেন দম্পতি

আমাদের কথায় আছে নারীদের নাকি অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি করতে নেই। নারীদের বেশি জোরে হাসতে নেই এরকম নানা রকম বিষয় নারীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।তবে বৈদিক যুগে এই সব বিষয় ছিলনা। পুরুষদের যেমন দশটি উপাচার ছিল যেমন নামকরণ,অন্নপ্রাশন,চুড়াকরণ,উপনয়ন, সমাবর্তন, বিবাহ ইত্যাদি। তেমনি নারীদের ক্ষেত্রে এক‌ই নিয়ম ছিল। নারীদেরও উপনয়ন হতো যাকে বলা মৌজিবন্ধন। কিন্তু মনুসংহিতাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা চালু হয় যা আজো চলে আসছে

“ইহলোকে পুরুষদের দূষিত করা স্ত্রীলোকেদের স্বভাব। এই জন্য পন্ডিতেরা স্ত্রীলোকদের সম্পর্কে অসাবধান হন না।”২/২১৩

“স্ত্রীগণ সৌন্দর্য বিচার করেন না। যুবা কী বৃদ্ধ সে ব্যাপারেও তাদের কোনো আপত্তি থাকে না। সুরূপই হোক বা কুরূপই হোক পুরুষ পেলেই তারা তার সঙ্গে সম্ভোগ করেন।” ৯/১৪

“পুরুষের দর্শন মাত্রেই স্ত্রীজাতির মনে তার সঙ্গে মিলনের ইচ্ছা জন্মায়। তাই স্বাভাবিক ভাবেই তাদের চিত্তচাঞ্চল্য থাকে।” ৯/১৫

“শয়ন, আসন, ভূষণ,কাম, ক্রোধ,পুরহিংসা, কুটিলতা ও কুৎসিত ব্যবহার- এইসকল প্রবৃত্তি স্ত্রীলোকের জন্যই সৃষ্টির সময় মনু কল্পনা করেছেন।অর্থাৎ ওইসকল প্রবৃত্তি নারীদের স্বভাবগত ব্যপার।” ৯/১৭

নারীর ‘অন্তকরণ নির্মল হয় না।’ ৯/১৮

শাস্ত্রমতে স্ত্রিজাতি মিথ্যা অর্থাৎ অপদার্থ। ৯/১৮

” মূর্খই হোক আর বিদ্বানই হোক কাম ক্রোধের বশীভূত পুরুষদের অনায়াসেই বিপথে নিয়ে যেতে কামিনীরা সমর্থ হয়।” ২/২১৪

এমনকি নারী ঋতুমতী হলে তাকে অস্পৃশ্য করে রাখার বিধান দেওয়া হয়।

কিন্তু বর্তমানে সমাজ বদলাচ্ছে, বিশেষ করে কিছু যুগোপযোগী পুরুষ,যারা তাদের কন্যার জন্য এমন সব চিন্তাভাবনা উপস্থাপন করছেন,যা যুগ যুগ ধরে দূরে সরিয়ে রাখা নারীদের প্রতি যে অবজ্ঞা করা হয়েছে তার বিরুদ্ধে কষাঘাত করা।

আজ সাংবাদিক শিলাদিত্য কর এবং তার স্ত্রী সাংবাদিক অলি কর রাহার উদ্যোগে তাদের একমাত্র কন্যা সন্তান গুঞ্জারি করের শুভ জন্মদিন উপলক্ষে গ্রীষ্মের এই দাবদাহে রক্ত সংকট কাটাতে,এক অভিনব রক্তদান কর্মসূচি পালন করলেন। এলাকাবাসীর বিপুল পরিমাণ সাড়া ও সহযোগিতায় এদিনের এই মহতী উদ্যোগ সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য এর আগে শিলাদিত্য তার বাবার স্মৃতির উদ্দেশ্যে,তার বাবার রেখে যাওয়া ডাক্তারখানায় অভিনব পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু করেছেন।শিলাদিত্যের বাবা স্বর্গীয় বনবিহারী কর ছিলেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ।

One thought on “অভিনব এক রক্তদান কর্মসূচি পালন করলেন দম্পতি”

  • Sudip Dutta

    Many people achieve anything in a particular day. In my opinion this is the great achievement for both Shila and Auli, for giving the society a great day and achieve their best award from society for their best activity

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *