জেলাজেলারাজনীতিহাওড়া

প্রবল গরমকে উপেক্ষা করে ভোট ময়দানে এস‌ইউসিআই(কমিউনিস্ট)

প্রবল গরমকে উপেক্ষা করে সীমিত ক্ষমতায় মহান মার্কসবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের আদর্শ কে পাথেয় করে লোকসভা নির্বাচনে এস‌ইউসিআই(কমিউনিস্ট) নিজেদের প্রার্থী দিয়ে প্রচার চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রে।

হাওড়া সদর লোকসভায় এবারে দলের প্রার্থী উত্তম চ্যাটার্জী।নামটা অবশ্য‌ই অনেকের ভ্রু কুঁচকেছেন।না এই উত্তম চ্যাটার্জী,মহানায়ক উত্তম কুমার নন।ইনি ১৯৮০ সালে বেলুড় শিল্প মন্দির থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী, প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী, ছাপোষা গেরস্থ বলতে যা বোঝায় তাই। একবার এস‌ইউসিআই(ক) নেতা বিশ্বজিৎ মিত্র কে প্রশ্ন করা হয়েছিল,যে,আপনারা তো লেনিনের চিন্তায় এই গণতান্ত্রিক ব্যবস্থা কে বুর্জোয়া বলে থাকেন তবুও কেনো ভোটে দাঁড়ান। উত্তরে বিশ্বজিৎ বাবু জানান,যে শিবদাস ঘোষের চিন্তাধারা ও আদর্শ কে প্রচারের উদ্দেশ্যে, মানুষের মনের মণিকোঠায় সেটা পৌঁছে দিতে এই ব্যবস্থাকে গ্রহণ করা হবে হয়েছে।

তাকে এও প্রশ্ন করা হয় এইভাবে কি পরিবর্তন সম্ভব? তিনি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি তুলে ধরেন,”অর্থহীন অকারণ বিপ্লবের চেষ্টায় কেবল রক্তপাতই ঘটে, আর কোন ফললাভ হয় না। বিপ্লবের সৃষ্টি মানুষের মনে, অহেতুক রক্তপাতে নয়। তাই ধৈর্য ধরে তার প্রতীক্ষা করতে হয়। ক্ষমাহীন সমাজ, প্রীতিহীন ধর্ম, জাতিগত ঘৃণা, অর্থনৈতিক বৈষম্য, মেয়েদের প্রতি চিত্তহীন কঠোরতা, এর আমূল প্রতিকারের বিপ্লব-পন্থাতেই শুধু রাজনৈতিক বিপ্লব সম্ভবপর হবে। নইলে অসহিষ্ণু অভিলাষ ও কল্পনার আতিশয্যে তোমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেবে না।”

হাওড়া সদর লোকসভায় উত্তম চ্যাটার্জীর হয়ে বিভিন্ন জায়গায় মিছিল ও পথসভার মাধ্যমে দলের আদর্শ তুলে ধরছে এই ছাপোষা মধ্যবিত্ত আদর্শে বিশ্বাসী এস‌ইউসিআই(কমিউনিস্ট)। বিভিন্ন পথসভায় প্রার্থী ছাড়া উপস্থিত বিশ্বজিৎ মিত্র,কার্তিক কুন্ডু, শুকদেব বারিক,মিতা হোড়, পুতুল চৌধুরীর মতন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *