কলকাতারাজনীতি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চরম কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্য করেছেন, তার বিহিত চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবী —১/ তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী পদক্ষেপের নির্দেশ জারি২/ তাঁর সবধরনের নির্বাচনী প্রচার এবং টেলিভিশনে মুখ খোলার উপর নিষেধাজ্ঞা জারি ৩/ বিজেপি প্রার্থী ও সদস্যদের ব্যক্তিগত আক্রমণ এবং অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ জারি।

‘নারীবিদ্বেষী সংস্কৃতি’র নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইরকম অপমানজনক বক্তব্য উচ্চারণ করে আজ শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন। কোনও ভদ্র মানুষ এমন ভাষায় কথা বলতে পারে না। নারীর মর্যাদা কীভাবে রক্ষা করা যায় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানেন না…বাংলার মানুষ কখনোই এ ধরনের ভাষা মেনে নেবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *