প্রবল গরমকে উপেক্ষা করে হাওড়ায় ভোটদানে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: প্রবল গরমকে উপেক্ষা করে আজ হাওড়া শহরে ভোটদানের হার চোখে পড়ার মতন ছিল।সকাল থেকে মানুষের ঢল নামে ভোট দেওয়ার জন্য। উত্তর হাওড়া বিধানসভা ক্ষেত্রে কয়েকটি জায়গায় ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য ভোটদান প্রক্রিয়া এক ঘন্টা বাদে শুরু হয়।এই বাংলা 24 এর প্রধান সম্পাদক সকাল বেলায় ভোট দিতে গেলে দেখা যায় সালকিয়া হিন্দু হাই স্কুলের ৯৭ নম্বর পার্টের ইভিএম বিকল হয়ে রয়েছে।প্রায় ঘন্টাখানেক দাঁড়ানোর পর ভোট গ্রহণ শুরু হয়।ফলে অন্যান্য বুথের থেকে ৯৭ নম্বর দীর্ঘ লাইন হয়, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা।পরে ভোটদান শুরু হলে সুস্থ ভাবে তা সম্পন্ন হয়।

লিলুয়ার একটি স্কুলে প্রিসাইডিং অফিসারের সাথে এক মহিলার বচসা ও হাতাহাতি হয় বলে খবর। মহিলার অভিযোগ প্রিসাইডিং অফিসার প্রথম থেকে দুর্ব্যবহার করছিলেন, এমনকি তার গায়ে হাত রাখে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের তরফ থেকে ওই অফিসার কে সরিয়ে অন্যজন কে দায়িত্ব দিলে, ভোটগ্রহণ প্রক্রিয়া সুস্থ ভাবে চলতে থাকে।

এদিকে উত্তর হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তীর্থবাস ঘোষ ও তৃণমূল নেতা শমিত ঘোষ,বেলা এগারোটা নাগাদ খুব চিন্তিত ছিলেন। তাদের টেনশন ছিল বৃষ্টি কে নিয়ে।কারণ ৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত কামিনী স্কুল লেন,মহিনাথ পোড়েল লেন,অক্ষয় চ্যাটার্জি লেন অপেক্ষাকৃত নিচু এলাকা,বৃষ্টিতে জল জমার আশঙ্কা তাদের মধ্যে ছিল।অবশ্য পরবর্তী তে বেলা বারোটা নাগাদ বৃষ্টি হয়,জল জমে, কিন্তু হাওড়া পৌর নিগমের তৎপরতায় সে জল দ্রুত নেমে যায়।এই এলাকায় প্রতিটি বুথে শান্তিপূর্ণ নির্বাচন হয়।

হাওড়া বামনগাছি এলাকায় শিশু বিহার প্রাথমিক বিদ্যালয় মডেল বুথ হয় এবং সম্পূর্ণ পার্ট যথাক্রমে ৯০,৯১,৯২,৯৫ মহিলা অফিসারদের দ্বারা পরিচালিত হয়।তবে এই বুথে ভোটদান প্রক্রিয়া খুব শ্লথ ছিল।মডেল বুথের যা যা ব্যবস্থা থাকার কথা তেমন ছিলনা।

বেলার দিকে হাওড়ার গোলমোহরে উত্তেজনা সৃষ্টি হয়, হাতাহাতির খবর আসে। এদিকে বালি বিধানসভায় বোমাবাজির খবর আসে বেলার দিকে।

সালকিয়া এ এস হাই স্কুলে ভোটদান নির্বিঘ্নে হয়েছে। উল্লেখ্য এই বুথের ভোটার উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস সভাপতি অরিজিৎ বটব্যাল।

বালি বিধানসভায় লালবাবা কলেজ মডেল বুথ হয়েছিল।যেমন হাওড়া নরসিংহ দত্ত কলেজ, যোগমায়া বালিকা বিদ্যালয় হয়েছে।

পাঁচলা বিধানসভায় অন্তর্গত জুড়ারসা পি মান্না বিদ্যালয় মডেল বুথ হয়েছিল। সুন্দর সাজানো গোছানো এই স্কুল অবশ্যই দৃষ্টিনন্দনের দাবী রাখে, হাওড়ার অন্যান্য স্কুলের থেকে এই স্কুলের পরিবেশ, সাজানো গোছানো এক নম্বর।তারওপরে এই স্কুল মডেল বুথ হওয়াতে এতটাই দৃষ্টিনন্দনের পরিবেশ সৃষ্টি করেছে যা প্রশংসনীয়।

এদিকে শ্রীরামপুর লোকসভার নিশ্চিন্দা, বাঁকড়া মতন জায়গায় কোনোপ্রকার অশান্তি দেখা যায় নি,বরং মানুষজন নিশ্চিন্তে ভোট দিতে পেরেছেন।

হাওড়া জেলা প্রশাসন, হাওড়া জেলা শাসক, হাওড়া সিটি পুলিশ,রাজ্য পুলিশ,সরকারি আধিকারিক, নির্বাচন কমিশনের আধিকারিক রা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, প্রতিবন্ধী থেকে বয়স্কদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন, ভোটদান প্রক্রিয়া কে সুস্থ ভাবে সম্পন্ন করেছেন।

বিভিন্ন কিছু খন্ডচিত্র দেওয়া হলো
