জেলারাজনীতিরাজ্য

কাঁথি ও তমলুক ভোটের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের

২৫ মে শনিবার তথা ষষ্ঠ দফায় কাঁথি ও তমলুক এই দুই কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগেই নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এসডিপিও সহ ভূপতিনগর থানার ওসি এবং পটাশপুর থানার ওসিকে সরিয়ে দিল। পরিবর্তে নতুন তিন আধিকারিককে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোট গ্রহণের আগে কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ যে দুই থানার ওসি পরিবর্তন করা হয়েছে সেই ভূপতিনগর ও পটাশপুর অধিকারী ‘গড়’ বলে পরিচিত কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিভিন্ন সময়ে এই দুই থানার পুলিশ আধিকারিকদের বিষয়ে বিস্তার অভিযোগ তোলা হয়েছিল বিজেপি সহ বিরোধীদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *