রাজ্যলাইফস্টাইলসাহিত্য সংস্কৃতি

দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন কি রথযাত্রার আগে?

নিজস্ব প্রতিনিধি:- পুরীর আদলে দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০১৮ সালে এই মন্দির নির্মাণ ঘোষণা করেছিলেন।তার জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করে। জাতীয় সড়কের পাশে নন্দকুমার রোডে এই মন্দির নির্মাণ হচ্ছে।এই মন্দির সম্পূর্ণ হলে দীঘায় পর্যটন মানচিত্রে এক নতুন পালক সংযোজন হবে।এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার পর বাংলার বুকে পর্যটন শিল্পে দিগন্ত খুলে দেন। তারাপীঠ,কালীঘাট,কঙ্কালীতলা,ফুল্লরা লাভপুর সহ বহু জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে সৌন্দার্যায়ন করা হয়,দীঘা সে থেকে বঞ্চিত হয়নি।মেরিন ড্রাইভ থেকে বহু কিছু করা হয়েছে। এবারের সংযোজন জগন্নাথ দেবের মন্দির।দেশ বিদেশের পর্যটক টানতে এই অভিনব উদ্যোগ সত্যি আশা সঞ্চার করে।

সম্প্রতী মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন এবং ভরা জনসভায় দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শনের আহ্বান জানান।তবে দিনক্ষণ জানাননি।তবে মনে করা হচ্ছে ৭জুলাই রথযাত্রা,তাহলে তার আগেই কি মন্দির উদ্বোধন?এ নিয়ে কেউ কোনো মুখ খোলেননি। রাজ্যের কারা মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অখিল গিরি জানান যে মন্দিরের কাজ প্রায় শেষ, মুখ্যমন্ত্রী যেদিন চাইবেন, সেদিন উদ্বোধন হবে।

এখন দেখার বিষয় রথযাত্রার আগেই কি এই মন্দির উদ্বোধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *