জাতীয়রাজনীতিলাইফস্টাইল

ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী

এই বাংলা 24:- ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়েও ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গিয়েছিলেন কেদারনাথ। সেখানে গিয়ে গুহার মধ্যে ধ্যান করেছিলেন তিনি। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে তিনি কন্যাকুমারী তে যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন সেখানেই ধ্যানে বসবেন বলেই জানা যাচ্ছে।

সামনেই ৪জুন লোকসভা নির্বাচনের গণনা, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার জন্য,বলতে গেলে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী দিনরাত এক করে দিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী ,তিনি বৃহস্পতিবার কন্যাকুমারী পৌঁছাবেন, শুক্রবার সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টা ধ্যানমগ্ন হবেন।পরে ১ জুন দিল্লীর উদ্দেশ্যে র‌ওনা দেবেন। যেহেতু প্রধানমন্ত্রী,তার নিরাপত্তার দায়িত্বে থাকেন এসপিজি, বিশেষ ধরনের নিরাপত্তা পেয়ে থাকেন তিনি,তাই তার সফরসূচী অন্যন্য বিষয়ে বিশেষ কিছু প্রকাশ করা হয়নি।শুধু এইটুকু জানা গেছে শুক্রবার সারাদিন তিনি ধ্যানমগ্ন থাকবেন।

এদিকে কন্যাকুমারী তে বিবেকানন্দ রকে যেখানে তিনি ধ্যানমগ্ন হবেন, সেখানকার নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।

চিত্র:-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *