জাতীয়রাজনীতি

বিজেপি প্রার্থীর কনভয়ে গাড়ির চাকায় পিষ্ট দুই বালক

উত্তর প্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে এবং কাইসরগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ে গাড়ির চাকায় পিষ্ট হল দুটি বালক৷ পাশাপাশি এক মহিলাকেও ধাক্কা মারে ওই গাড়িটি৷ তবে দুর্ঘটনার সময় ওই কনভয়ে থাকা কোনও গাড়িতে করণ নিজে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷

উল্লেখ্য ব্রিজভূষণ শরণ সিং বিজেপি সাংসদ ও প্রাক্তন সভাপতি ভারতীয় কুস্তি ফেডারেশন।তার বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *