জাতীয়রাজনীতি

এক বিমানে নীতিশ তেজস্বী

এই বাংলা 24:- বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট এবারে লোকসভা নির্বাচনে। ২০১৪,২০১৯ সালে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, সেখানেই এবার ২৫০ পার করতে পারেনি বিজেপি। ২৪০-এ থেমে গিয়েছে বিজেপির সংখ্যা। এনডিএ মোট পেয়েছে ২৯২। সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।কারণ অমিত শাহ বছর দুয়েক আগে নীতিশ কুমারের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।এর আগেও দেখা গেছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কে ঘন ঘন শিবির বদলাতে।

এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতেই আজ দিল্লিতে আসছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার, ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতীশ ও তেজস্বী দুইজনেই একই বিমানে আসছেন। এরপরই রাজনৈতিক মহলে চর্চা,এই বিমানে কি খেলা ঘুরবে?কারণ সূত্রের খবর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নীতিশ কুমার কে উপ প্রধানমন্ত্রী পদের অফার দেওয়া হয়েছে, এদিকে আরেকজন চন্দ্রবাবু নাইডু,তার অন্ধ্রপ্রদেশ কে বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হবে বলে শোনা যাচ্ছে।

ইন্ডিয়া জোট তৈরির সময়ে ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে বেরিয়ে যান নীতীশ। ফের যোগ দেন এনডিএ জোটে। এবার ভোটের ফল প্রকাশের পর নীতীশ কোন শিবিরে থাকবেন, তা নিয়ে জল্পনা।

চিত্র:-সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *