কলকাতাজেলাজেলারাজনীতিরাজ্য

দম্ভ ও ঔদ্ধত্যের পতন হলো পশ্চিমবঙ্গে

দম্ভ ও ঔদ্ধত্যের পতন হলো পশ্চিমবঙ্গে।রাজ্য বিজেপি ও তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ অশালীন ভাষা প্রয়োগ করতেন,তার পতন হলো। বিশেষতঃ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী,তিনি যে ভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে থাকেন,আর যেমন ভাবে ভাইপো ভাইপো বলে সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন জায়গায় যেভাবে ব্যঙ্গ করেন তার পতন হয়েছে। সম্প্রতি এক্সিট পোল নামক এক মিথ্যে গল্প মানুষের মধ্যে চাউর করে দেওয়া হয়,সেই সুবাদে শুভেন্দু অধিকারী,প্রকাশ্যে টিভির পর্দায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, এমনকি তার রোড শো তে ভিড় হয়নি,আর অভিষেকের মুখ শুকিয়ে গেছে,আর ওরা দুজনে জেলে যাবে। কিন্তু অলক্ষ্যে ঈশ্বর হাসেন,এখন দেখার কে জেলে যায়।কারণ নারদা কান্ডের ভিডিও ফুটেজ বিজেপি ডিলিট করে দিলেও, হলদিয়া পেট্রোলিয়াম,সমবায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কেলেঙ্কারি তে নাম আছে শুভেন্দু অধিকারীর।এখন শুধু সময়ের অপেক্ষা,কবে তিনি জেলে যাবেন।

মানুষ এই দম্ভ মেনে নেননি। পশ্চিমবঙ্গে অর্ধেক মহিলা ভোটার,তাই লক্ষী ভান্ডার নয়,কারণ এই অর্ধেক মহিলার মধ্যে অনেকেই সরকারি চাকরি করেন,বহু জাতিক সংস্থায় চাকরি করেন, তাদের লক্ষী ভান্ডার দরকার নেই,ফলে লক্ষী ভান্ডার নয়, বাংলার মেয়েকে অপমানের যোগ্য জবাব মানুষ ভোট বাক্সে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *