জাতীয়লাইফস্টাইলসাহিত্য সংস্কৃতি

চলে গেলেন মিডিয়া সম্রাট

এই বাংলা 24:- শনিবার ভোর ৩টে ৪৫ মিনিটে হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মিডিয়া সম্রাট’ চেরুকুড়ি রামোজি রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের জগতে তিনি ছিলেন অন্যতম পথিকৃত। তাঁর হাত ধরেই পথ চলা শুরু ইটিভি নেটওয়ার্কের। বিনোদন জগতেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর তৈরি ‘রামোজি ফিল্ম সিটি’ বিশ্বের বৃহত্তম সিনেমা সেট।

কিছুদিন আগে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। এরপর উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরপর শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ইনাডু সংবাদপত্র, ইটিভি নেটওয়ার্কের পাশাপাশি ‘উষাকিরণ মুভিজ’ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন রামোজি রাও। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামোজি রাও প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *