জেলাজেলারাজনীতিহাওড়া

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি

এই বাংলা 24:- প্রসূন বন্দ্যোপাধ্যায় কে হাওড়ায় চতুর্থ বার প্রার্থী করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্ষোভ ছিল।বেশ কয়েক জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হয় প্রসূন বন্দ্যোপাধ্যায় কে। দলীয় কর্মীদের অভিযোগ যে প্রসূন বাবু কে দেখা যায় না, তিনি ডুমুরের ফুল।এতো গেলো কর্মীদের অভিযোগ, প্রার্থী ঘোষণার কিছুদিন বাদে বসন্তোৎসবে বিশেষ একজন কে মাথায় তুলতে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এবার ভোটে জিতে আরো ক্ষোভের মুখে পড়তে চলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়,এবারে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির।এক ভিডিও বার্তায় মনোজ অভিযোগ করেন,”প্রসূন দা আপনাকে যা চেনার,চিনে নিয়েছি……”

https://fb.watch/szQodWAdTK/?mibextid=Nif5oz

তৃণমূল বিধায়কের দাবি, তবে নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে ভাবী সাংসদের পক্ষ থেকে আর যোগাযোগ করা হয়নি তাঁর সঙ্গে। পরিবর্তে প্রসূন তাঁদের বেশি সময় দিচ্ছেন যাঁরা নির্বাচনের আগে তাঁর বিরোধিতা করেছিলেন। এরপরই একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন মনোজ। তাঁকে বলতে শোনা যায়, “প্রসূনদা আপনি ফোন বন্ধ রেখেছেন। ৮ তারিখ হয়ে গেল একটা ফোন এল না। এটা ঠিক করলেন না দাদা।যতটা সম্মান করতাম আর হয়ত করতে পারবো না। আপনাকে যতটা চেনার আমি চিনতে পেরেছি।”

উল্লেখ্য দুপুর একটা অবধি ফোন করলেও প্রসূন বন্দ্যোপাধ্যায় ফোন ধরেননি বলে সূত্রের খবর।২০১৯ লোকসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে যা ভোটের লিড ছিল,এবারে তা অনেক বেড়ে চোদ্দ হাজারের বেশি লিড হয়েছে।

মনোজ শুধু মাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায় কে নয়, প্রকারান্তরে দলের হাওড়ার নাম না করে কিছু নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

চিত্র:-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *