পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন

এই বাংলা 24:- আজ সকাল সাড়ে দশটা নাগাদ,২৪ নম্বর পার্ক স্ট্রিটের এক বহুতলে বিধ্বংসী আগুন লাগে।আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন এখনো অবধি পাওয়া খবরে কাজ করছে।এই বহুতলে ক্যাফে আছে, সেখানে অনেক জিনিস আছে যা দাহ্য পদার্থ,তাই দমকল সেইসব জিনিস বের করে আনছে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার।আশে পাশের অফিস সব খালি করে দিয়েছে পুলিশ।এলাকায় কৌতুহলী মানুষদের ভিড় উপচে পড়ছে, কলকাতা পুলিশ তৎপরতার সাথে সব কিছু নিয়ন্ত্রণ করছে।দমকল বাহিনী এখনো আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।
চিত্র:-প্রতীকী
