কলকাতাজেলারাজনীতিরাজ্য

চেয়ারে বসে,ঘুরে বেড়ালে চলবে না,কড়া বার্তা অভিষেকের

এই বাংলা 24:- কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন,ছুটে গেছেন পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ভাবে‌।নবজোয়ার কর্মসূচির মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন,তার ফল তিনি পেয়েছেন।লোকসভায় দলের চূড়ান্ত সাফল্যের পর, তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন আপাতত তিনি কদিন বিশ্রাম নিতে চান, বিশেষতঃ চিকিৎসার কারণে। কিন্তু বিশ্রামের মধ্যেও তিনি মানুষের কথা ভেবে চলেছেন,তাই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পঞ্চায়েত, পৌরসভা, বিধায়ক,মন্ত্রী সহ সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন,”আসবেন, চেয়ারে বসবেন আর ঘুরে বেড়াবেন…এই ফর্মুলা চলবে না। দল আপনাকে মন্ত্রী করেছে, সেই পদের মর্যাদা রাখুন। এলাকায় কাজ করতে পারলে মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে না।”

মনে করা হচ্ছে, যে সমস্ত মন্ত্রী পদে থেকেও লোকসভা ভোটের ফলের নিরিখে পিছিয়ে গিয়েছেন তাদের জন্যই এই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, মন্ত্রী হওয়ার সুবাদে আপনার পারফরম্যান্সই শেষ মাপকাঠি।

অভিষেক আরো জানান, ২০২৬-র নির্বাচনের আগেই এই নীতি গৃহীত হওয়া উচিত। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল আর রাস্তা এই চার ক্ষেত্রে আরও কাজ করতে হবে। নবজোয়ার কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে হবে বলেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *