জেলাহাওড়া

প্রতারিত অর্থ উদ্ধার করে ফেরালো হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা

এই বাংলা 24:- গত ১৮ মে দাসনগরের বাসিন্দা জনৈক এক ভদ্রলোক হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় এই মর্মে অভিযোগ জানান যে, তিনি তার ফোনে একটি কল রিসিভ করেন। যেখানে প্রতারক নিজেকে মুম্বাই পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় দেয় এবং বিভিন্নভাবে ঐ প্রতারক, অভিযোগকারীকে ভয় দেখান যে তার বিরুদ্ধে একটি ক্রিমিনাল কেস মুম্বাইতে রেজিস্টার্ড হয়েছে। প্রতারকের কথায় বিশ্বাস করে অভিযোগকারী প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা প্রতারকদের পাঠিয়ে দেন। পরে যখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন, তখন তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার দারস্থ হন।ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার অফিসার কৌশিক সরকার-এর নিরন্তন প্রচেষ্টায় প্রায় ৮ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়ার পর উদ্ধারকৃত অর্থ অভিযোগকারীর হাতে‌ ফিরিয়ে দিয়েছে সাইবার ক্রাইম থানা। এই ঘটনার আরও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *