দোকান ভেঙে টাকা লুঠ..!! দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিবপুর থানার পুলিশ

এই বাংলা 24:- গত ১১ জুন মধ্যরাত্রে কয়েকজন দুষ্কৃতী শিবপুর থানা এলাকায় ১০৩, ফোরসোর রোডের কাছে একটি দোকান ভেঙে নগদ ৬০,০০০/- টাকা লুঠ করে চম্পট দেয়। গতকাল সকালে শিবপুর থানায় অভিযোগ জানানো হলে তড়িঘড়ি তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। তারপরই সিসি টি.ভি – ফুটেজ অনুসন্ধান করে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা সম্ভব হয় ৫১৫৩০/- টাকা। এই ঘটনাটির সাথে আরও কোন কোন অপরাধী জড়িত আছে তা খতিয়ে দেখছেন শিবপুর থানার পুলিশ।
