কলকাতারাজনীতিরাজ্য

চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের

এই বাংলা 24:- আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডলে ও ফেসবুক পেজে চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। ঘোষণা অনুসারে রায়গঞ্জ বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী মুকুটমণি অধিকারী। হেভিওয়েট আসন মানিকতলা বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাগদা থেকে প্রার্থী করেছে মমতাবালার কন্যা মধুপর্ণা ঠাকুরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *