কলকাতাজেলারাজনীতিরাজ্যহাওড়া

নবান্নে বৈঠকে হাওড়া নিয়ে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এই বাংলা 24:-আজ নবান্নে পুরসভার মেয়র, চেয়ারম্যান ও পুরপ্রশাসকদের নিয়ে বৈঠকে রীতিমত মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন হাওড়ার প্রসঙ্গ এলে, তৃণমূল সুপ্রিমো বলেন, ”হাওড়ার ক্ষেত্রে রথীন যখন মেয়র ছিল, তখন পুরোটা বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ”আজ থেকে কোনও টেন্ডার লোকালি থাকবে না, সব সেন্ট্রালি হবে। একটা কমিটি করে দিচ্ছি। কিছু হলে কমিটির সবাইকে ধরব।আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারির কাজ কী? ৪০০-৫০০ লোক কারও হাত পা টিপে দিচ্ছে।”হাওড়া পুরসভা নিয়ে এদিন একাধিক অভিযোগ তুলেছেন মমতা। তাঁর কথায়, ”হাওড়া পুরসভার প্রশাসক নিজে একাই সব করছেন। কোনও কাউন্সিলররা নেই বলে বিধায়করা সুবিধা নিচ্ছেন। এসডিও-রা কাজ করছেন না। হাওড়াতে অনেক জায়গায় অবৈধ পার্কিং আছে, যেখান থেকে টাকা তোলে। পুলিশ যদি সচেতন হয়, অনেক কাজ হয়। কে বিধায়ক, কে কোন দল, তা দেখবে না।”মুখ্যমন্ত্রীর সংযোজন, ”হাওড়ায় তো কোনও বোর্ড নেই। ফলে ৪ জন বিধায়ক, যা ইচ্ছা তাই করে দিচ্ছেন। নাম করছি না। আমি তো কারও চাকরি খাচ্ছি না। আজ আমার বলার দিন। আপনাদের শোনার দিন। আমি অনেক ধৈর্য্য ধরেছি। ধৈর্য্য ধরে রাখার মানে জমি দখল করবো এটা নয়। এসডিও-দের শোকজ করো।”পুরসভা নিয়ে বৈঠকের মাঝেই মমতা নির্দেশ দিয়ে বলেন, ”বিবেক কুমার তুমি ভূমি দফতর দেখবে। বিএল‌আর‌ও, ডি‌এল‌আর‌ও মাত্র ১ শতাংশ হয়ত ভাল পাওয়া যাবে। দরকারে বাকিদের চেঞ্জ করে দাও। জমি দখল করেছে যারা, তারা টোটালটাই ভোটটা দিয়েছে বিজেপি-কে।”তিনি আরো জানান,টাকা তোলার মাষ্টার হয়ে গেছে,আমি টাকা তোলার মাষ্টার চাইছিনা,জনসেবক চাইছি,যারা পারবেন,তারা করবেন, আগামী দিন তারা টিকিট পাবেন।

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *