জাতীয়রাজনীতি

লোকসভার অধ্যক্ষ নির্বাচন নিয়ে দড়ি টানাটানি

এই বাংলা 24:- অষ্টাদশ লোকসভা প্রথম দিন থেকেই জমে গেছে। আগামীকাল লোকসভা অধ্যক্ষ নির্বাচন।এনডিএ প্রার্থী হিসেবে গতবারের অধ্যক্ষ ওম বিড়লা মনোনয়ন জমা দিয়েছেন দুপুর ১২টায়।কারণ দুপুর ১২টা মনোনয়ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। এদিকে ইন্ডিয়া জোট তারাও রণে ভঙ্গ দিতে চাননি।তারা সর্বসম্মতিক্রমে কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশের নাম প্রস্তাব করে, মনোনয়ন জমা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোওয়ান মন্তব্য করেছেন যে স্বাধীনতার পর এই প্রথম অধ্যক্ষ নির্বাচন হবে। এদিকে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কে ফোন করেন। কিন্তু কংগ্রেস দাবী করে লোকসভার পুরাতন নীতি অনুযায়ী উপাধ্যক্ষের পদ ইন্ডিয়া জোট কে দিতে হবে,তাহলে অধ্যক্ষ নির্বাচন থেকে সরে আসবে বিরোধী রা, রাহুল গান্ধী তিনি তার বক্তব্যে জানিয়েছেন।

এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু তাদের গলার কাঁটা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু,তাই এনডিএ শিবির এ নিয়ে চিন্তিত। এখন দেখার ইন্ডিয়া জোটের দাবী মোদি-শাহ মানেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *