জাতীয়রাজনীতি

সংসদে ভিতরে বাইরে কোণঠাসা এনডিএ সরকার

এই বাংলা 24:- অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রীসভা শপথ নিচ্ছেন। ঠিক সেইসময় বিরোধী ইন্ডিয়া জোট সংসদের বাইরে দাঁড়িয়ে সংবিধান হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সৌগত রায়,মালা রায়,সুপ্রিয়া সুলে সহ সমস্ত বিরোধী সাংসদরা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন।অবশ্য সমস্ত বিরোধী সাংসদ বিক্ষোভে শামিল হননি, অর্ধেক ভিতরে ছিলেন সরকারকে কোণঠাসা করার জন্য।

সংসদে ভিতরে যখন শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিতে যান,সেইসময় তাকে অস্বস্তিতে পড়তে হয়। বিরোধী সাংসদরা তাকে দেখে নিট নিট বলে টিপ্পনী দিতে থাকে। এছাড়া বিরোধী সাংসদরা শেয়ার বাজার,রেল দুর্ঘটনা নিয়ে সরব হন।

চিত্র:-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *