বিনোদনলাইফস্টাইল

সামাজিক মাধ্যমে তোলপাড় উরফি জাবেদের পোস্ট

এই বাংলা 24:- সামাজিক মাধ্যমে মানুষ আর দূরে নেই, প্রত্যেক মানুষের খবর মানুষ পেয়ে থাকে। টেলিভিশনে জনপ্রিয় উরফি জাবেদ কে নিশ্চয়ই সকলের চেনেন।এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন।২৬ বছরের এই অভিনেত্রীর প্রায় ৪৯ লক্ষ ফরোয়ার্স ইনষ্টাগ্রামে।এই বয়সে সত্যি ঈর্ষণীয়। তিনি কি পোস্ট করেছেন যা নিয়ে সামাজিক মাধ্যম তোলপাড়,সেটা দেখে নেওয়া যাক।তার আগে জেনে নেওয়া যাক কে এই উরফি জাবেদ ?উরফি জাবেদ ১৯৯৮ সালের ১৫ অক্টোবরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে জন্মগ্রহণ করেন। তিনি লখনউয়ের নাম করা বিদ্যালয় সিটি মন্টেসরি স্কুল থেকে তার স্কুল জীবন সমাপ্ত করেন। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়,লখনউয়ে থেকে গণমাধ্যমে স্নাতক করেন।

২০১৬ সালে, উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। তারপর, তিনি স্টার প্লাসেরই মেরি দুর্গা সিরিজে আরতির চরিত্রে অভিনয় করেন।

তিনি, ২০১৮ সালে সাব টিভির সাত ফেরো কি হেরা ফেরিতে কামিনী জোশীর চরিত্রে, কালারস টিভির বেপান্না সিরিজে বেলা কপুররের চরিত্রে, স্টার ভারতের জিজি মা সিরিজে পিয়ালীর চরিত্রে এবং অ্যান্ড টিভিতে দয়ানে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন।

তিনি, ২০২০ সালে ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন।তিনি, তারপর কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *