আজ শুরু সংসদ অধিবেশন, ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট

এই বাংলা 24:-আজ শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি লোকসভায় প্রবেশ করবেন।তবে এবারে অবশ্য বিজেপি সরকার নয়,এনডিএ সরকার।বেলা ১১টা থেকে প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার পর্যন্ত সকল জয়ী সাংসদরা শপথ নেবেন। এনডিএ জোটের ২৯২ জন, ইন্ডিয়া জোটের ২৩৩ জন এবং অন্যান্যদের ১৮ জন সাংসদের শপথগ্রহণ করবেন।
আগামী ২৬ জুন, বুধবার লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। ২৭ জুন, বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তবে প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীরা বিরোধীতা করেছেন।তার সহায়ক হিসেবে ইন্ডিয়া জোটের তিনজন সাংসদের নাম রাখা হয়েছে,তারা এই বিষয় থেকে সরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে এই দায়ভার নেবেন না। এদিকে ইন্ডিয়া জোটের সাংসদরা এক জোট হয়ে সংসদে প্রবেশ করবেন, নিজেদের ঐক্যমত বজায় রাখতে।তারা হাতে সংবিধান নিয়ে প্রবেশ করবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা গান্ধী মূর্তি পাদদেশে ধর্ণায় বসবেন।সংসদে বিরোধীরা একজোট হয়ে রেল দুর্ঘটনা ও নিট কেলেঙ্কারি নিয়ে সরব হবেন। সরকারের সংসদের প্রথম দিন থেকে তাদের কোণঠাসা করার পরিকল্পনা ইন্ডিয়া জোটের।
চিত্র:-লোকসভার ইনষ্টাগ্রাম থেকে
