আজ শহরে দেশের প্রধান বিচারপতি,কাল মুখোমুখি বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে

এই বাংলা 24:-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ বিকেলে কলকাতায় আসছেন। বিকেল ৫ টায় আসবেন কোলকাতা হাইকোর্টে। ঘুরে দেখবেন একটু। সঙ্গে থাকবেন বিচারপতি গভৈ, বিচারপতি দীপঙ্কর দত্ত। সন্ধে ৬:৩০ করবেন টাউন হল। হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবে’র ২০০ বছর পূর্তি অনুষ্ঠান তিনি যোগ দেবেন। সেখানে বক্তব্য রাখবেন সিজে আই। শনিবার দিনেও থাকছেন কলকাতায়।

শনিবার দিন এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরে বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের মুখোমুখি বৈঠক হবে বলে জানা গেছে।
দুজনের এই মুখোমুখি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
