কলকাতাজেলারাজ্যলাইফস্টাইল

টিপ টিপ টিপ টিপ বারীষ শুরু হো গয়ি

সালকিয়া বারোয়ারী তলার পুকুর

এই বাংলা 24:- হাঁসফাঁস গরম, মানুষ অতীষ্ট। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে না পেরে নাভিশ্বাস অবস্থা, বিশেষতঃ শহরাঞ্চলে যেখানে গাছপালা নেই, শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রে বশ, সেখানে প্রাণ ওষ্ঠাগত। কবিগুরুর সেই গান যেনো মানুষের মুখে মুখে “চক্ষে আমার তৃষ্ণা,ওগো তৃষ্ণা বক্ষ জুড়ে”।মানুষ বৃষ্টির আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করলো নিম্নচাপ,কারণ মৌসুমী বায়ু কে আহ্বান করার জন্য নিম্নচাপের প্রয়োজন, সেই প্রত্যাশিত নিম্নচাপ এবার সাগরে ঘনীভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে আটকে থাকা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বত্র ছড়িয়ে পড়বে। এর জেরে আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গ ভিজবে।উত্তরে দুর্যোগের পরিস্থিতি আপাতত জারি থাকবে বলে জানাল হাওয়া অফিস।

মানুষের মনে আনন্দ। অপ্রত্যাশিত বৃষ্টির দেখা মিলতেই বাপী লাহিড়ীর সুরে অমিত কুমার ও আশা ভোঁসলের বিখ্যাত গান গুনগুনিয়ে গাইছে “টিপ টিপ টিপ টিপ বারীষ শুরু হো গয়ি”।

চিত্র:-সালকিয়া বারোয়ারী তলার পুকুর পাড়, সৌজন্য শমিত ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *