মদের আসরে প্রতিবাদে ছুরিকাঘাত

কৌশিক ঘোষ,এই বাংলা 24:-মুর্শিদাবাদে মদের আসর বসার প্রতিবাদ করাই তিনজনকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এলাকারই দুই বাসিন্দার বিরুদ্ধে।বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার হাতিবাধা বহরা এলাকায়।
জখম অবস্থায় স্থানীয়রা তিন জনকে তেঘরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস।তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় এই মদের আসর বসেছিল।আর এই ঘটনারই প্রতিবাদ করেছিলেন গ্রামের তিনজন।প্রতিবাদ করায় বচসা বেধে যায় মদ্যপ ব্যক্তিদের সঙ্গে।একপর্যায়ে ওই মদ্যপ ব্যক্তিরা তিনজনক ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
