গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচুরা গাছের ডাল ভেঙে মৃত্যু হলো রিক্সাচালকের

কৌশিক ঘোষ,এই বাংলা 24:-আজ আনুমানিক সকাল ৭.৩০ নাগাদ গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল (৪২) নামের এক রিকশাচালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। আচমকাই ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে, তাতে তিনি চাপা পড়ে যান। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এম.আর.বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছেন।
