কলকাতাজাতীয়জেলারাজ্যহাওড়া

মুখ্যমন্ত্রীর প্রশংসা, তোলাবাজি আটকান, আবেদন ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া

এই বাংলা 24 :-কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রকের দিবস পালনের মাধ্যমে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া(ফ্যাসী) কলকাতা প্রেস ক্লাবে এক আলোচনা চক্রের আয়োজন করেন। আলোচনা চক্রে যে বিষয়টি উঠে এলো,যে স্টার্ট আপ কোম্পানির নামে বড় বড় শিল্পপতি তাদের স্বজনপোষন করে থাকেন। বিভিন্ন ক্লাস্টার তাদের সমস্যা তুলে ধরা হয়। এমনকি অনেকক্ষেত্রে কেন্দ্র সাহায্য করবে বলে তেমন কিছু করেনা। এছাড়াও রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন যে, বর্তমানে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তা আশাব্যঞ্জক।তবে তারা আবেদন জানান যে অনেক সময় জমি কিনে বা জায়গা কিনে ব্যবসা করতে গেলে তোলাবাজি র সম্মুখীন হতে হয়,তাই পদক্ষেপ নিয়ে এটা প্রতিহত করতে হবে।একটা পুলিশ ও ক্ষুদ্র ব্যবসায়ী যৌথ কমিটি করতে হবে, অবশ্যই সেটা জেলা স্তরে,নগরপাল বা পুলিশ সুপারের তত্ত্বাবধানে। স্থানীয় স্তরে করলে নেতাদের বাড়বাড়ন্ত হবে,তাতে সমস্যার কোনোদিন সমাধান হবেনা। এছাড়াও আরো দাবী ওঠে, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় বিদ্যুতের ইউনিট ব্যবসায়ীদের জন্য নব্বই পয়সা, এখানে সেটা ন টাকা। এবিষয়ে নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে আছে দয়া মায়া, তিনি সচেষ্ট হলে ব্যবসায়ী রা এগোতে পারবে। এছাড়াও গেদে স্থলবন্দর দ্রুত তৈরী এবং সরকারি অফিসার কাজে গতি আনুক এই বিষয়ে আলোচনা করেন।

এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ঋতব্রত ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ফ্যাসীর পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান চিরঞ্জীব ঘোষ,ফ্যাসীর পশ্চিমবঙ্গের সম্পাদক দেবদত্ত বন্দ্যোপাধ্যায়,সুপ্রিয় ঘোষ,সুব্রত সাহা,বাণীব্রত কাড়ার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন ফ্যাসীর সর্বভারতীয় সহ সভাপতি শৈলেশ্বর পান্ডা।

চিত্র:-রণদীপ পাড়ুই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *