জাতীয়দুনিয়ারাজনীতি

মোদির দুনিয়ায় সত্যিটাকে সবসময়ে মুছে ফেলা হয়:-রাহুল গান্ধী

এই বাংলা 24:-গতকাল বিরোধী দলনেতা হিসেবে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই করো।” একইসঙ্গে তিনি জানান, ”বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়।”এই নিয়ে তীব্র প্রতিবাদ ও আক্রোমন করা হয় রাহুল গান্ধী কে বিজেপির তরফ থেকে এবং ক্ষমা চাইতে বলা হয়।এইসব বিতর্কের মধ্যে লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা জানান যে রাহুল গান্ধীর করা মন্তব্য সংসদের প্রসিডিংস থেকে মুছে ফেলা হচ্ছে।এই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী পরে জানান,“মোদির দুনিয়ায় সত্যিটাকে সবসময়ে মুছে ফেলা হয়। কিন্তু বাস্তব থেকে সত্যিকে সরানো যাবে না। আমার যা বলার ছিল সেটা বলেছি। সেটাই সত্যি। ওরা যা পারে মুছে ফেলুক, তবুও সত্যিটা সত্যিই থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *