ঘোকসাডাঙ্গায় বেসরকারি বাসে ডাকাতি কান্ডে গ্রেপ্তার গাড়ি চালক, ধৃতকে তোলা হল মাথাভাঙ্গা মহকুমা আদালতে

কৌশিক ঘোষ , এই বাংলা 24:-ঘোকসাডাঙ্গায় বেসরকারি বাসে ডাকাতি কান্ডে বড় সাফল্য জেলা পুলিশের। ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার গাড়ি সহ গ্রেপ্তার গাড়ির চালক। আজ ধৃত গাড়ির চালককে তোলা হয় মাথাভাঙ্গা মহকুমা আদালতে।
এবিষয়ে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকালই সাদা পোশাকের পুলিশ দুষ্কৃতীদের গাড়িটি উদ্ধার করে এবং গাড়ির চালককে গ্রেফতার করে। আজ ধৃতকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হয়। দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হলেও ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়ার পরই তদন্ত শুরু করবে পুলিশ এবং পুরো ঘটনার ঘটনার মূল বিষয় সামনে আসবে এমনকি বাকি দুষ্কৃতিদেরও খোঁজ মিলবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল নবদ্বীপ কোচবিহারগামী একটি বেসরকারি বাসে ঘোকসাডাঙ্গা এলাকায় দুষ্কৃতীরা তান্ডব চালায়। কয়েক রাউন্ড গুলিও করা হয় বলে অভিযোগ করে বাসে থাকা যাত্রীরা। যদিও বাসের কোনো যাত্রীদের কোনো ক্ষতি তারা করেননি এবং কোনো জিনিসও তারা নেননি বলে জানা যায়। তবে দুষ্কৃতীরা চালকের কেবিনে থাকা তিন চারটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় এমনকি বাসের অতিরিক্ত চালককেও মারধর করা হয় এর ফলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
